Pratyay Patrika

Pratyay Patrika

বাংলা সাহিত্যের আত্মপ্রকাশ

Latest Updates:

Bangladesh Election:বাংলাদেশের জনগণ নতুন দেশ গড়ার দায়িত্ব তুলে দিল তারেক রহমানের বিএনপি-এর উপর

 বিশেষ প্রতিবেদন: Bangladesh Election 2026 দুই তৃতীয়াংশ আসন দখল করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদে...

Bangladesh Election:বাংলাদেশের জনগণ নতুন দেশ গড়ার দায়িত্ব তুলে দিল তারেক রহমানের বিএনপি-এর উপর

SHARE:

 বিশেষ প্রতিবেদন: Bangladesh Election 2026 দুই তৃতীয়াংশ আসন দখল করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদে...

 বিশেষ প্রতিবেদন:

Bangladesh Election 2026

দুই তৃতীয়াংশ আসন দখল করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেল। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে প্রাপ্ত সংবাদ অনুযায়ী বিক্ষিপ্ত কিছু সমস্যা ছাড়া ভোট গ্রহণ পর্ব ছিল মোটামুটি শান্তিপূর্ণ। সবচেয়ে চমকপ্রদ ঘটনা হল বৃহত্তর বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের দেশের আওয়ামী শাসনামলে চরম নির্যাতনের স্বীকার হ‌ওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই নতুন বাংলাদেশ গড়ার ভার যাদের উপর ন্যস্ত হল অবশ্যই তাদের চাপ অনেক বেড়ে গেল বলে অনেকে মনে করছেন।

জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডঃ মুহাম্মদ ইউনূস ১২ ফেব্রুয়ারী নির্বাচন করার ঘোষণা দেন। নির্ধারিত সূচী এবং নিয়ম মেনে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ ত্রৈদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জুলাই বিপ্লবের পর দেশছাড়া তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার দলের অনুপস্থিতিতে সর্ববৃহৎ দল হিসেবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) ক্ষমতা দখল করতে চলেছে। বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ত্রিশ বছর পর কোন পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

জুলাই যোদ্ধা নাহিদ-হাসনাতদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসন দখল করে। তবে বাংলাদেশের বিরোধী শক্তি হিসেবে উঠে আসা বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোট প্রচার বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরিতে বিশেষ ভূমিকা রাখে।

বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের কন্ঠরোধ করা শেখ হাসিনার আওয়ামী লীগ পূর্ববর্তী বাংলাদেশ ছিল হরতালের বাংলাদেশ। তারপর দীর্ঘ একতরফা নির্বাচন এবং বিরোধীশূণ্য সংসদ। সেজন্য এই নির্বাচন ছিল বাংলাদেশের কাছে অবশ্যই নতুন দেশ গড়ার নির্বাচন। বাংলাদেশের জেন-জির কাঁধে চেপে যে বাংলাদেশ গড়ার সুযোগ পেল বেগম জিয়ার উত্তরসূরী তারেক জিয়া তার ক্ষেত্রে অবশ্যই এটা একটা বড়ো চ্যালেঞ্জ।

বাংলাদেশের এবারের নির্বাচনে উল্লেখযোগ্য হল 'হ্যাঁ' ভোট এবং 'না' ভোট। সংস্কারের পক্ষে মত দেওয়া 'হ্যাঁ' ভোট মোট ভোটের ৭০% পড়েছে বলে জানা যাচ্ছে। আশা করা যায় নতুন বাংলাদেশ তৈরীর ক্ষেত্রে অবশ্যই 'হ্যাঁ' ভোট বিশেষ ভূমিকা রাখবে।

COMMENTS

প্রত্যয় পত্রিকা

''প্রত্যয়ের সঙ্গে থাকুন, প্রত্যয়ের সঙ্গে বাঁচুন''

Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content