Pratyay Patrika

Pratyay Patrika

বাংলা সাহিত্যের আত্মপ্রকাশ

Latest Updates:

Iran: ইরান নিশ্চিত করেছে ইসরায়েল-আমেরিকার হামলায় সর্বচ্চো নেতা খোমেনী নিহত, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

  News Brief: আন্তর্জাতিক  Ali Khamenei ইরান নিশ্চিত করেছে ইসরায়েল-আমেরিকার হামলায় সর্বচ্চো নেতা খোমেনী নিহত, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ...

রাইগাছিতে জামাআ'তে ইসলামি হিন্দের তরবিয়াতি ইজতেমা অনুষ্ঠিত

SHARE:

 News Brief: ধর্ম ও জীবন  রাইগাছিতে জামাআ'তে ইসলামি হিন্দের  তরবিয়াতি ইজতেমা অনুষ্ঠিত রাইগাছি, ২৯ জুন: জামাআ'তে ইসলামি হিন্দ, উত্তর...

 News Brief: ধর্ম ও জীবন 

রাইগাছিতে জামাআ'তে ইসলামি হিন্দের  তরবিয়াতি ইজতেমা অনুষ্ঠিত



রাইগাছি, ২৯ জুন: জামাআ'তে ইসলামি হিন্দ, উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত রাইগাছি, ঘুনি ও লাউগাছি মোকারের যৌথ উদ্যোগে আজ রবিবার অনুষ্ঠিত হলো তরবিয়াতি ইজতেমা। রাইগাছি আফতাব ভবনে আয়োজিত এই ইজতেমায় রাইগাছি, নিউটাউন, লাওহাটি প্রভৃতি এলাকা থেকে পুরুষ ও মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।


অনুষ্ঠান শুরু হয় সকাল ৯টায় এবং বিকেল ৪টা পর্যন্ত চলে। প্রথম অধিবেশনে সূরা আত-তাওবা (আয়াত ১১–১৮) তিলাওয়াত ও আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা নাজিম মাওলানা রফিকুল ইসলাম সাহেব। এরপর প্রারম্ভিক বক্তব্য দেন ঘুনি মুকামের মুকামী আমীর মাহবুব সাহেব। চা-বিরতির পর শুরু হয় গুরুত্বপূর্ণ পর্ব সৈয়দ আবুল আ'লা মওদূদীর (রঃ)-এর লেখা 'ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলি' ব‌ই-এর আলোকে পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিভিন্ন ব্যক্তিরা। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শিক্ষক সাবির আহমেদ সাহেব 'ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের কর্মীদের করণীয়' বিষয়ে উপর বক্তব্য রাখেন। তাঁর পর সংগঠন সম্প্রসারণ বিষয়ে আলোচনা করেন  রাইগাছি, ঘুনি ও লাউগাছি মোকারের মুকামী আমিরগণ। পরিপূরক আলোচনা রাখেন বিশেষ অতিথি মেট্রো সিটির নাজিম জুলফিকার আলী গাজী সাহেব। আড়াইটায় দ্বিতীয় অধিবেশন শুরু হয় তারানা পরিবেশনের মাধ্যমে। দ্বিতীয় অধিবেশনে সৈয়দ আবুল আ'লা মওদূদীর (রঃ) ব‌ই 'আজকের দুনিয়ায় ইসলাম' -এর আলোকে আলোচনা রাখেন ঘুনি মুকামের সেক্রেটারি আশরাফুল ইসলাম। এরপর 'ওয়াকফ কী এবং এর হেফাজত কিভাবে' বিষয়ে আলোচনা রাখেন বিশিষ্ট শিক্ষক রাকিবুল ইসলাম। সমাপনী বক্তব্য ও দোয়া করেন  জেলা নাজিম মাওলানা রফিকুল ইসলাম সাহেব।

COMMENTS

প্রত্যয় পত্রিকা

''প্রত্যয়ের সঙ্গে থাকুন, প্রত্যয়ের সঙ্গে বাঁচুন''

Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content