Pratyay Patrika

Pratyay Patrika

বাংলা সাহিত্যের আত্মপ্রকাশ

Latest Updates:

Iran: ইরান নিশ্চিত করেছে ইসরায়েল-আমেরিকার হামলায় সর্বচ্চো নেতা খোমেনী নিহত, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

  News Brief: আন্তর্জাতিক  Ali Khamenei ইরান নিশ্চিত করেছে ইসরায়েল-আমেরিকার হামলায় সর্বচ্চো নেতা খোমেনী নিহত, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ...

কলকাতায় কনস্টিটিউশন প্রটেকশন ফোরামের শান্তিপূর্ণ বিক্ষোভে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জামাআতে ইসলামী হিন্দের

SHARE:

  News Briefs: এই রাজ্য   কলকাতায় কনস্টিটিউশন প্রটেকশন ফোরামের শান্তিপূর্ণ বিক্ষোভে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জামাআতে ইসলামী হিন্দের  প্...

 News Briefs: এই রাজ্য 

কলকাতায় কনস্টিটিউশন প্রটেকশন ফোরামের শান্তিপূর্ণ বিক্ষোভে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জামাআতে ইসলামী হিন্দের 


প্রত্যয় পত্রিকা, কলকাতা, আগষ্ট ২০:
ওয়াকফ সংশোধনী আইন, SIR, বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিপীড়ন, ওবিসি মামলার নিষ্পত্তি, ভুয়ো এসসি সার্টিফিকেট প্রত্যাহার প্রভৃতির বিরুদ্ধে কনস্টিটিউশন প্রটেকশন ফোরাম–এর উদ্যোগে সোমবার কলকাতায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কিন্তু সমাবেশ চলাকালীন পুলিশ হস্তক্ষেপ করে একাধিক নেতা ও আন্দোলনকারীদের গ্রেফতার করে। ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগ উঠেছে। এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছিল বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃবৃন্দ।

নওসাদ সিদ্দিকী, ভাঙড়ের আইএসএফ বিধায়ক

সারোয়ার হাসান, ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার রাজ্য সম্পাদক

কামারুজ্জামান, যুব ফেডারেশনের নেতা

এর পাশাপাশি কনস্টিটিউশন প্রটেকশন ফোরামের ডাকে অংশ নেওয়া আরও বহু রাজনৈতিক–সামাজিক সংগঠনের নেতা–কর্মী আটক হন।

শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন দমন করা মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ

পুলিশি হেনস্থা “নিন্দনীয় ও অনভিপ্রেত”

গণআন্দোলন দমন গণতন্ত্রের জন্য অশুভ সংকেত জনগণের ন্যায্য দাবি কখনোই গ্রেফতার দিয়ে রোখা যায় না, বলে  মন্তব্য করেছেন জামাআতে ইসলামী হিন্দের নেতৃত্ব।

রাজ্য সাধারণ সম্পাদক মসিউর রহমান বলেন—
“জন প্রতিনিধি ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি পুলিশ প্রশাসনের দুর্ব্যবহার নিন্দনীয় এবং অনভিপ্রেত।”

মিডিয়া সেক্রেটারি মুস্তাফিজুর রহমান বলেন—
“আমরা আশা করি, সরকার জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক মর্যাদা রক্ষা করবে এবং ভবিষ্যতে এ ধরনের দমনমূলক পদক্ষেপ থেকে বিরত থাকবে।”

কলকাতায় কনস্টিটিউশন প্রটেকশন ফোরামের ডাকে শান্তিপূর্ণ বিক্ষোভকে ঘিরে পুলিশি গ্রেফতার–অভিযান নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বিরোধীরা একে গণতন্ত্রের কণ্ঠরোধ বলে অভিহিত করছে, অন্যদিকে সাধারণ মানুষ মৌলিক অধিকারের প্রশ্নে সরব হয়ে উঠছে।

COMMENTS

প্রত্যয় পত্রিকা

''প্রত্যয়ের সঙ্গে থাকুন, প্রত্যয়ের সঙ্গে বাঁচুন''

Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content