Pratyay Patrika

Pratyay Patrika

বাংলা সাহিত্যের আত্মপ্রকাশ

Latest Updates:

Iran: ইরান নিশ্চিত করেছে ইসরায়েল-আমেরিকার হামলায় সর্বচ্চো নেতা খোমেনী নিহত, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

  News Brief: আন্তর্জাতিক  Ali Khamenei ইরান নিশ্চিত করেছে ইসরায়েল-আমেরিকার হামলায় সর্বচ্চো নেতা খোমেনী নিহত, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ...

Umar Khalid দিল্লি দাঙ্গা মামলায় হাইকোর্টের রায়ে হতাশা প্রকাশ করল জামাআতে ইসলামী হিন্দ

SHARE:

  News Briefs : এই দেশ দিল্লি দাঙ্গা মামলায় হাইকোর্টের রায়ে হতাশা প্রকাশ করল জামাআতে ইসলামী হিন্দ কলকাতা, ৩ সেপ্টেম্বর: ২০২০ সালের দিল্লি...

 News Briefs : এই দেশ

দিল্লি দাঙ্গা মামলায় হাইকোর্টের রায়ে হতাশা প্রকাশ করল জামাআতে ইসলামী হিন্দ

কলকাতা, ৩ সেপ্টেম্বর:
২০২০ সালের দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় দিল্লি হাইকোর্টের সাম্প্রতিক রায়কে ঘিরে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে জামাআতে ইসলামী হিন্দ (JIH)। সংগঠনের সহ-সভাপতি মালিক মোতাসিম খান এক বিবৃতিতে জানান, আদালতের এই সিদ্ধান্ত বিচার ব্যবস্থার মৌলিক নীতি ও গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষুণ্ন করছে।

মালিক মোতাসিম খান বলেন, “উমর খালিদ, শরজিল ইমামসহ বেশ কয়েকজন ছাত্র ও আন্দোলনকারীর জামিন আবেদন ইউএপিএ-এর আওতায় খারিজ হওয়া অত্যন্ত হতাশাজনক। এরা প্রায় পাঁচ বছর ধরে কারাগারে রয়েছেন, অথচ বিচার কার্যক্রম শুরুই হয়নি। বিচার বিলম্বিত হওয়া মানেই কার্যত বিচার অস্বীকার করা।”

তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘমেয়াদি বিচার-পূর্ব কারাবাস আসলে শাস্তিকে প্রক্রিয়ার অংশে পরিণত করছে। “ভারতের বিচার ব্যবস্থা নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে নির্দোষ ধরে নেয়ার নীতি মান্য করে। অথচ বাস্তবে সেই নীতি ক্ষুণ্ন হচ্ছে।”

ইউএপিএ-র অপব্যবহারের অভিযোগ

জামাআত সহ-সভাপতি দাবি করেন, ইউএপিএ আইনকে ছাত্র আন্দোলনকারী ও সিভিল সোসাইটির সদস্যদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। “কোনো অস্ত্র উদ্ধার হয়নি, প্রত্যক্ষ প্রমাণ নেই যা অভিযুক্তদের সহিংসতার সঙ্গে যুক্ত করে। শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্য থাকা বা রাজনৈতিক বক্তব্য দেওয়া ষড়যন্ত্রের প্রমাণ হতে পারে না,” —বলেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, এই রায় শান্তিপূর্ণ প্রতিবাদ, মতপ্রকাশের স্বাধীনতা এবং বিশেষ করে সংখ্যালঘু ও ছাত্র আন্দোলনের কণ্ঠস্বরের উপর ভয়ের পরিবেশ তৈরি করবে।

সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির দাবি

জামাআত সহ-সভাপতি জানান, প্রকৃত দাঙ্গাকারীরা এখনও মুক্ত, অথচ যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছিল তারা কারাগারে ভোগান্তি পোহাচ্ছে। তিনি সুপ্রিম কোর্টকে দ্রুত এই মামলার শুনানির আহ্বান জানিয়ে বলেন, “আমরা আশা করি উচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করবে, প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনবে এবং জনগণের গণতান্ত্রিক স্বাধীনতার প্রতি আস্থা পুনরুদ্ধার করবে।”

প্রেস বিজ্ঞপ্তি স্বাক্ষর করেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য মিডিয়া সেক্রেটারি মুস্তাফিজুর রহমান।

COMMENTS

প্রত্যয় পত্রিকা

''প্রত্যয়ের সঙ্গে থাকুন, প্রত্যয়ের সঙ্গে বাঁচুন''

Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content