Pratyay Patrika

Pratyay Patrika

বাংলা সাহিত্যের আত্মপ্রকাশ

Latest Updates:

Iran: ইরান নিশ্চিত করেছে ইসরায়েল-আমেরিকার হামলায় সর্বচ্চো নেতা খোমেনী নিহত, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

  News Brief: আন্তর্জাতিক  Ali Khamenei ইরান নিশ্চিত করেছে ইসরায়েল-আমেরিকার হামলায় সর্বচ্চো নেতা খোমেনী নিহত, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ...

ঈদ মিলন সভাতেই গঠিত হল সদ্ভাবনা মঞ্চের কমিটি বাদুড়িয়ায়

SHARE:

  News Brief: ধর্ম ও জীবন  Communal Harmony  ঈদ মিলন সভাতেই গঠিত হল সদ্ভাবনা মঞ্চের কমিটি বাদুড়িয়ায় সারা ভারতের আন্তঃধর্মীয় সুসম্পর্ক সু...

 News Brief: ধর্ম ও জীবন 

Communal Harmony 

ঈদ মিলন সভাতেই গঠিত হল সদ্ভাবনা মঞ্চের কমিটি বাদুড়িয়ায়

সারা ভারতের আন্তঃধর্মীয় সুসম্পর্ক সুদৃঢ় করার জন্য নিরন্তর কাজ করে চলেছে জামাআতে ইসলামী হিন্দ। ইসলাম ধর্মের সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতরে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মানুষের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের জন্য ঈদ মিলনের আয়োজন করে পারস্পরিক বন্ধনকে মজবুত করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জামাআতে ইসলামী হিন্দ।

প্রত্যয় নিউজ ডেস্ক, বাদুড়িয়া, ১০ই এপ্রিল:

আন্তঃধর্মীয় সম্পর্ক মজবুত করার জন্য প্রতিবছরের ন্যায় এবছরও জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে বাদুড়িয়ার বাগজোলা বাজারে অনুষ্ঠিত হল ঈদ প্রীতি মিলন সভা। এই মিলন সভা থেকে জোরালো আওয়াজ তোলা হয় পারস্পরিক সম্পর্ক মজবুত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের। উভয় সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, 'বড় পরিচয় মানুষ, একটা গোষ্ঠী মানুষের মধ্যে বিভেদ তৈরি করে শোষণ করতে চাইছে, অবশ্যই এই অপচেষ্টা রুখতে হবে।' আজকের এই 'ঈদ প্রীতি মিলন সভা'য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম। তাছাড়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন পুরোহিত গোপাল আচার্য,  ডাঃ অমলেন্দু বিশ্বাস, ডাঃ প্রবীর বিশ্বাস, সমাজসেবী হারান মন্ডল, ডাঃ সেলিমুল ইসলাম, ডাঃ জি‌এম আরিফ, জামাআতের জেলা দাওয়াত ইনচার্জ মাস্টার গোলাম হোসেন, ইসলামী সমাজের মাওঃ আব্দুর র‌উফ, তবিয়ত ইনচার্জ মাওঃ ইসমাইল হক প্রমুখ। সমাপ্তি কথা রাখেন জেলা জামাআতের সহসভাপতি মাওঃ আব্দুল আজীজ মোল্যা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামাআতের ব্লক সভাপতি রাকিবুল ইসলাম। 

জেলা সভাপতি মাওঃ রফিকুল ইসলামের উপস্থিতে অনুষ্ঠানের শেষে আন্তঃধর্মীয় সম্পর্ক সুদৃঢ় করার জন্য সদ্ভাবনা মঞ্চের কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি মনোনীত হন পুরোহিত গোবিন্দ আচার্য, সহসভাপতি ডাঃ. সেলিমুল ইসলাম, সম্পাদক মাস্টার আবুল কাশেম, সহ-সম্পাদক ডাঃ অমলেন্দু বিশ্বাস এবং কমিটির আহ্বায়ক এবং কোষাধ্যক্ষ মনোনীত হন মাস্টার রাকিবুল ইসলাম।

COMMENTS

প্রত্যয় পত্রিকা

''প্রত্যয়ের সঙ্গে থাকুন, প্রত্যয়ের সঙ্গে বাঁচুন''

Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content